Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

রোগীর শরীরে ভুল রক্ত! মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে উঠলো অভিযোগ

মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে বুধবার ঘটে গেলো এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক রোগীকে ভুল রক্ত দেওয়া হয়েছে। রতুয়ার কয়লা পাথার গ্রামের কোহিনুর বিবিকে গত শুক্রবার রক্তক্ষরণ জনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, তাকে ‘বি-পজেটিভ’ রক্ত দেওয়া হয়, অথচ তার রক্তের গ্রুপ ‘এ-পজেটিভ’।

পরিবারের লোকেরা জানান, রক্ত দেওয়ার পর থেকেই রোগীর শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে। এরপর তারা বাইরে একটি নার্সিংহোমে রক্ত পরীক্ষা করান। সেখানেই এই ভুল রক্ত দেওয়ার ঘটনা ধরা পড়ে। বর্তমানে কোহিনুর বিবি পাঁচদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এখনও সুস্থ নন। বুধবার রোগীর পরিবারের পক্ষ থেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষ হাসপাতালের দায়িত্বজ্ঞান নিয়ে তুলছে প্রশ্ন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories