Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুর্শিদাবাদের একাধিক এলাকায় ঘনঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় দিনে একাধিকবার লোডশেডিং – এর খবর সামনে আসছে। জানা গিয়েছে ফরাক্কা ও সাগরদিঘির মতো বড় দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও জেলার অনেক ব্লকে বিদ্যুৎ পরিষেবা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। সামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, নবগ্রাম ও খড়গ্রাম ব্লকের বাসিন্দারা জানিয়েছেন, দিনে ও রাতে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে এই এলাকাগুলিতে। এমনকি ফরাক্কা ও সাগরদিঘির মতো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছাকাছি এলাকাতেও একই সমস্যা দেখা দিচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, শুধু রাতে নয়, সকাল, দুপুর এমনকি বিকেলেও দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকছে না। এতে ঘরের কাজকর্ম, ব্যবসা, এমনকি ছাত্রছাত্রীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের একাংশ বলছে, ১১ হাজার ভোল্টের তারে মাঝে মাঝে সমস্যা হলে অল্প সময়ের জন্য লোডশেডিং করতে হয়। তবে বিশেষ সূত্রের খবর, বিদ্যুৎ সংযোগ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন বেসরকারি ঠিকাদারি সংস্থার হাতে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories