Saturday, September 5, 2026
30 C
Kolkata

অসমে বাংলা ভাষাভাষী মুসলিমদের উপর বিদ্বেষ ও হামলার বাড়বাড়ন্ত, উদ্বেগপ্রকাশ গবেষণা সংস্থার!

অসমে বাংলা ভাষাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তৃতা, হামলা ও জবরদস্তি উচ্ছেদের ঘটনা বেড়েই চলেছে—এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে ওয়াশিংটন-ভিত্তিক সংস্থা ‘ইন্ডিয়া হেট ল্যাব’। জুলাই মাসে রাজ্যের ১৪টি জেলায় ১৮টি বিক্ষোভ ও সমাবেশ হয়েছে, যেখানে মুসলিমবিরোধী মন্তব্য, ঘরবাড়ি ভাঙার উল্লাস এবং বুলডোজার মিছিল দেখা গেছে। এসব কর্মসূচির সঙ্গে শাসক বিজেপির যোগ রয়েছে বলেও দাবি সংস্থার।
রিপোর্টে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষিত ‘অস্ত্র লাইসেন্স’ প্রকল্প, সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এলাকাকে লক্ষ্য করে তৈরি, বৈষম্যমূলক। একই সময়ে মুসলিমদের ঘরবাড়িতে হামলা, পরিচয়পত্র যাচাই এবং বাসস্থান থেকে জোরপূর্বক তাড়ানোর একাধিক ঘটনা ঘটেছে।
ধুবরি, গোৱালপাড়া, ডিমা হাসাও-সহ বিভিন্ন জেলায় হাজার হাজার পরিবারকে গৃহচ্যুত করা হয়েছে। উচ্ছেদের প্রতিবাদে পুলিশের গুলিতে মৃত্যু ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
‘ইন্ডিয়া হেট ল্যাব’ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে—এই উচ্ছেদ অবিলম্বে বন্ধ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিদ্বেষমূলক কার্যকলাপে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories