Saturday, September 5, 2026
28 C
Kolkata

খড়দহে মিলল অস্ত্রের ভান্ডার, গ্রেফতার লিটন মুখোপাধ্যায়

উত্তর ২৪ পরগনার খড়দহে এক অবসরপ্রাপ্ত ব্যক্তির ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি। অভিযুক্ত ব্যক্তির নাম মধুসূদন ওরফে লিটন মুখোপাধ্যায় (বয়স ৬৬)। পানিহাটির বাসিন্দা লিটন মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই গোপনে বেআইনি অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার হওয়া এক অস্ত্র ব্যবসায়ীকে জেরা করেই উঠে আসে লিটনের নাম। সেই সূত্র ধরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা সোমবার খড়দহের একটি ফ্ল্যাটে হানা দেন। সেখান থেকে উদ্ধার হয় ১৫টি আগ্নেয়াস্ত্র, এক হাজার রাউন্ড গুলি ও কয়েক লক্ষ টাকা।

তদন্তকারীরা জানিয়েছেন, লিটন নিজেই অস্ত্র সারাই করতেন। পিস্তল, রাইফেল খারাপ হলে অনেকে গোপনে তার কাছে নিয়ে আসতেন মেরামতের জন্য। এর বদলে মোটা টাকা নিতেন তিনি। শুধু তাই নয়, মুঙ্গের থেকে কার্তুজ কিনে এনে স্থানীয়দেরও বিক্রি করতেন বলে জানা গিয়েছে। ২০০৬ সালে একবার অস্ত্র আইনে গ্রেফতার হয়েছিলেন লিটন। এরপর ২০২০ সালে খড়দহের রিজেন্ট পার্কের একটি আবাসনে ফ্ল্যাট কেনেন। সেখান থেকেই চালিয়ে যান তার গোপন অস্ত্র ব্যবসা। পুলিশ সূত্রে খবর , লিটন সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছিলেন এই ব্যবসা বন্ধ করে দেবেন। রহড়া থানার পুলিশ এবং ব্যারাকপুর গোয়েন্দা দফতর লিটনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories