Saturday, September 5, 2026
30 C
Kolkata

অসমে বিএসএফ-এর হাতে এক দলিত প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যুর অভিযোগ

অসমের কাছাড় জেলার কাটিগোড়া এলাকায় বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে এক প্রতিবন্ধী দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম নির্মল নমঃশূদ্র (বয়স ৪৫)। তিনি পেশায় কৃষক ছিলেন এবং শারীরিকভাবে অক্ষম ছিলেন বলে জানা গিয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ১ আগস্ট রাতে অসুস্থ বোধ করায় নির্মল বাড়ির বাইরে হাটা চলা করতে বের হন। কিছুক্ষণ পরই স্থানীয়রা দেখতে পান, বিএসএফ সদস্যরা তাকে জোর করে গাড়িতে তুলতে চাইছে। প্রতিবাদ করলে উপস্থিত জনতাকে বন্দুক দেখিয়ে হুমকি দেয় বিএসএফ জওয়ানরা। এরপর নির্মলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে প্রথমে গড়িমসি করা হয়। তবে স্থানীয়দের প্রতিবাদ ও রাস্তা অবরোধের পর সোমবার বিকেলে কালাইন থানায় চার বিএসএফ সদস্যের বিরুদ্ধে এফআইআর নেওয়া হয়। ঘটনার পর এলাকা জুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, নিরাপত্তার নামে বিএসএফ সাধারণ মানুষকে প্রায়ই হয়রানির মুখে ফেলছে। অন্যদিকে, বিএসএফ পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, নির্মলকে অত্যন্ত মদ্যপ অবস্থায় পাওয়া যায় এবং তারাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories