Saturday, September 5, 2026
30 C
Kolkata

মহানন্দার ভাঙনে আতঙ্কে দক্ষিণ রামনগরের মানুষ, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের 

মালদা জেলার গাজোল ব্লকের বৈড়গাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামনগর গ্রামে আবারও প্রকৃতির করাল থাবা নেমে এসেছে। টানা বৃষ্টির ফলে মহানন্দা নদীর ধারে তৈরি হওয়া একটি খাড়িতে প্রবল জলস্রোতের চাপ দিন দিন বাড়ছে। এর ফলে নদীর পাড় ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে উঠেছেন এলাকার মানুষ। স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বর্ষণে নদীর পাড় বরাবর একটি বড় খাড়ি তৈরি হয়েছে। সেই খাড়ির মধ্য দিয়ে তীব্র বেগে জল বইছে। এই জলস্রোতের ধাক্কায় নদীর পাড় ভেঙে যাচ্ছে। যদি এইভাবে জলস্রোত বাড়তেই থাকে, তাহলে একাধিক বাড়ি নদীর গর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই অবস্থায় আতঙ্কিত গ্রামবাসীরা পঞ্চায়েতের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। পঞ্চায়েত সদস্যরা এলাকা ঘুরে দেখলেও এখনো পর্যন্ত কোনো রকম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। একজন গ্রামবাসী বলেন, “রাত হলে ঘুম ভেঙে যায়। মনে হয়, এই বুঝি জল এসে ঘর ভাসিয়ে নিয়ে যাবে।” অপরদিকে পঞ্চায়েতের এক সদস্য জানান, “এই সমস্যার কথা উপরমহলে জানানো হয়েছে। রিপোর্টও পাঠানো হয়েছে। তবে এখনই কাজ শুরু করা সম্ভব নয়, কারণ হাতে ফান্ড নেই। ফান্ড এলেই নদী বাঁধ মেরামতের কাজ শুরু হবে।” তবে আবহাওয়া দপ্তর ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরও বাড়ছে। তারা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories