Saturday, September 5, 2026
30 C
Kolkata

উজান অসমে ‘অবৈধ বাংলাদেশি’ চিহ্নিত করার নামে বাঙালিদের বিরুদ্ধে অভিযান, আতঙ্ক ছড়াচ্ছে শিবসাগরে

উজান অসমের শিবসাগর জেলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় কিছু সংগঠন অভিযোগ করছে, বহু ‘অবৈধ বাংলাদেশি’ বাংলাভাষী মানুষ শিবসাগরে বসবাস করছে। সেই অভিযোগে পোস্টার লাগিয়ে এক সপ্তাহের মধ্যে বাংলাভাষী মানুষদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সংগঠনগুলি। এই উদ্যোগে শামিল হয়েছে অল অসম তাই আহোম ছাত্র সংসদ, জাতীয় সংগ্রামী সেনা অসম, আহোম জাতীয় গণমঞ্চ, সংগ্রামী যুব ছাত্র পরিষদসহ আরও কয়েকটি সংগঠন। তাদের দাবি, ঐতিহাসিক জায়গাগুলিতে ‘বাংলাদেশিদের’ দখল রয়েছে, যেটা অবিলম্বে মুক্ত করতে হবে। প্রশাসনকে সাত দিনের সময় দিলেও সাড়া না মেলায় তারা নিজেরাই অভিযানে নেমেছে।

ইতিমধ্যেই এইসব সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ শুরু করেছে, কে ‘অবৈধ’, এবং কে ‘ভারতীয়’। যাদের সন্দেহভাজন মনে হচ্ছে, তাদের এলাকা ছাড়তে বলা হচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন শিবসাগরের বহু বাংলাভাষী পরিবার, বিশেষ করে দরিদ্র মজুর ও ভাড়াটেরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, আন্দোলন আইন মেনেই করতে হবে, কেউ যেন আইন হাতে না নেয়। তবে তিনি এই দাবিও তোলেন, লখিমপুর, যোরহাট, শিবসাগর অসমিয়াদের হৃদয়ভূমি—তাকে রক্ষা করতেই হবে। সমাজের নানান স্তরের মানুষরা দাবি করছে তারা এমন মন্তব্য সাম্প্রদায়িক বিভাজন স্পষ্ট লক্ষ্য পাচ্ছে। সব মিলিয়ে, উজান অসমে বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories