Saturday, September 5, 2026
30 C
Kolkata

বিহারের উপ মুখ্যমন্ত্রীর দুটি ভোটার কার্ড! দুই কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে বিজয় কুমার সিনহার

চাঞ্চল্যকর অভিযোগ উঠল বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিরুদ্ধে। দুই কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রী, বিজয় কুমার সিনহার। দুটি ভোটার কার্ড বহন করার গুরুতর অভিযোগে বিজয় কুমার সিনহাকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন।

পাটনার লখিসরাই এবং বাঁকিপুর, দুই কেন্দ্রেই তাঁর নাম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ আনেন তেজস্বী যাদব। শুধু তাই নয়, বিহারের উপ-মক্ষ্যমন্ত্রীর বিরুদ্ধে এফ আই আর দায়ের করার দাবি জানান তেজস্বী। তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সাফাই দিয়েছেন বিজয় কুমার সিনহা। বিজয়ের দাবি, “আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্মও ফিলআপ করেছি। লখিসরাইয়ের ভোটার তালিকায় আমার নাম ছিল।” সেই সঙ্গেই বিজেপি নেতার দাবি, বাঁকিপুরের ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দিতে চান তিনি। কেননা, দুই জায়গাতেই তাঁর নাম রয়েছে। বাঁকিপুর থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছেন তার প্রমাণ রয়েছে বলেও জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories