Saturday, September 5, 2026
28 C
Kolkata

বদলে দেওয়া হল তিলোত্তমার মায়ের ইনজুরি রিপোর্ট! বিস্ফোরক অভিযোগ করলেন তিলোত্তমার বাবা

আরজিকর-এর চিকিৎসক খুন ও ধর্ষণ ঘটনায় কেটে গেছে এক বছর, এখনো অধরা বিচার। পশ্চিমবঙ্গের পুলিশ এবং সিবিআই দুজনেই ইতিমধ্যে আদালতকে দেওয়া রিপোর্টে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত বলে ঘোষণা করেছে। এতে একেবারেই সন্তুষ্ট নয় মৃতা চিকিৎসকের মা বাবা।

এরই প্রতিবাদে গত শনিবার, রাখির দিন নবান্ন অভিযানে যোগ দেন মৃতা চিকিৎসকের মা বাবা। এই মিছিলে সামিল হতে গিয়ে মৃতা চিকিৎসকের মায়ের মাথায় আঘাত লাগে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফেরেন তিলোত্তমার মা। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন তিলোত্তমাস বাবা। অভিযোগ, ডিসচার্জ রিপোর্টে ছিল না আঘাত নিয়ে রোগীর বয়ান। শেষে তিলোত্তমার বাবা ও আইনজীবীর প্রশ্নের মুখে পড়ে রিপোর্ট বদল করে মায়ের অভিযোগ উল্লেখ করা হয়। তিলোত্তমার মায়ের চোট লাগার প্রসঙ্গে সিপি মনোজ ভর্মা বলেন, “কি কারনে আঘাত লাগলো তা তদন্ত করে দেখা হবে।”

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories