Saturday, September 5, 2026
30 C
Kolkata

রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে সশরীরে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন

আজ রাজ্যের মুখ্য সচিবকে বিকেল পাঁচটার মধ্যে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে সশরীরে হাজিরা দিতে হবে মনোজ পন্থকে। আজ সকাল সাড়ে নটায় দমদম বিমানবন্দরে পৌঁছন মুখ্য সচিব। ১০:২৫ এর বিমান ধরে ইতিমধ্যে পাড়ি দিয়েছে দিল্লিতে। মনে করা হচ্ছে ১টার মধ্যে দিল্লি বিমানবন্দরে নেমে তিনি সরাসরি পৌঁছে যাবেন দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের অফিসে।

জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অগ্রাহ্য করার কারণেই কি এই তলব? প্রশ্ন নানান মহলে। ৮ ই আগস্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছিল। যেখানে উল্লেখ করা হয়েছিল, “ভোটার নিবন্ধীকরণ প্রক্রিয়ায় বেশ কিছু গরমিল দেখা গিয়েছে, যার ফলে ডাটা এন্ট্রি অফিসার সহ চারজন আধিকারিককে অবিলম্বে বরখাস্ত করতে হবে।” তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই নির্দেশ অমান্য করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে পাল্টা চিঠিতে জানানো হয়, ডাটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাকিদের বিরুদ্ধে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এরপরে মনোজ পন্থের দিল্লি গমন যথেষ্ট ইঙ্গিত পুণ্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories