Wednesday, October 21, 2026
24 C
Kolkata

বিহারে পুলিশ হেফাজতে মৃত্যু হল ফয়েজরের, লাশ নিয়ে বিক্ষোভ পরিবারের!

বিহারের সিওয়ান জেলায় পুলিশ হেফাজতে ২০ বছর বয়সী মুসলিম যুবক ফয়েজ আনোয়ারের মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। তার পরিবার ও স্থানীয় মানুষজন পুলিশের বিরুদ্ধে নির্যাতন ও গাফিলতির অভিযোগ তুলেছেন। ৩১ জুলাই, ২০২৫ তারিখে ফয়েজকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয়। কিন্তু ২ আগস্ট পুলিশ জানায়, সে হাসপাতালে আত্মহত্যা করেছে। ফয়েজের পরিবার এই দাবি মানতে নারাজ। তার বড় ভাই সাইফ আলি বলেন, “ফয়েজের শরীরে বলপূর্বক শ্বাসরোধ করার চিহ্ন ছিল। ঘাড়ে গভীর দাগ দেখা গেছে। পুলিশ তাকে মারধর করেছে।” তিনি আরও বলেন, “আমি ফয়েজের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ বাধা দেয়। শেষমেশ দেখি, পুলিশ জেল থেকে একটি লাশ বের করে নিয়ে যাচ্ছে। তারা আমাকে জানায়নি, সেটি আমার ভাই। পরে হাসপাতালে গিয়ে জানি, ফয়েজ মারা গেছে। চিকিৎসকরা বলেন, পুলিশকে কারণ জিজ্ঞাসা করতে। কিন্তু পুলিশ শুধু বলে, ‘সে আত্মহত্যা করেছে’।”

ক্ষুব্ধ পরিবার হাসপাতালের বাইরে ফয়েজের লাশ রেখে বিক্ষোভ করে। তারা ময়নাতদন্ত রিপোর্ট চেয়েছে, কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও রিপোর্ট দেয়নি কর্তৃপক্ষ। আইন বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম লঙ্ঘন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফয়েজের মা জায়দা খাতুন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি দাবি করেছেন, পুলিশই তার ছেলেকে হত্যা করেছে। সাইফ আলি সিবিআই তদন্ত ও দোষী পুলিশদের বরখাস্তের দাবি জানিয়েছেন। স্থানীয় মানুষটার দাবি, পুলিশ হেফাজতে এমন মৃত্যু নতুন নয়। কিন্তু এবার পরিবার ও এলাকাবাসী ন্যায়বিচার চাইতে দৃঢ়প্রতিজ্ঞ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories