Saturday, September 5, 2026
30 C
Kolkata

বাংলাভাষী শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে রায়গঞ্জে প্রতিবাদ জানালো অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশন

বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যে একের পর এক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সাধারণ মানুষ থেকে শুরু করে ইমাম ও মোয়াজ্জিনরা। রবিবার রায়গঞ্জে অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশন এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজিত হয়। মিছিলে উপস্থিত হাজার হাজার মানুষ প্রতিবাদ জানিয়ে বলেন, কাজের খোঁজে দেশের নানা প্রান্তে যাওয়া শ্রমিকরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের উপর বারবার হামলা, অপমান এবং বৈষম্যের ঘটনা ঘটছে। 

অনুষ্ঠানে নেতৃত্ব দেন সংগঠনের উত্তরবঙ্গ আহ্বায়ক ডক্টর বাসির উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা আসির উদ্দিন, সম্পাদক মাহিরুদ্দিন, সাইদুর রহমান, তাইবুর রহমানসহ জেলার নানা এলাকা থেকে আসা বহু মানুষ।

এই প্রতিবাদ সভায় বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়ে বলেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories