Tuesday, October 20, 2026
30 C
Kolkata

গঙ্গার জল বাড়ায় মালদার ভয়াবহ বন্যা, চরম দুর্দশায় শতাধিক পরিবার

গত সাতদিন ধরে ফুলেফেঁপে ওঠা গঙ্গার জলে মালদার রতুয়া এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। গোপালপুর অঞ্চলের একাধিক গ্রাম জলের নিচে এমনটাই খবর সামনে আসছে। সবচেয়ে বিপাকে পড়েছেন উত্তর হুকুমতটোলা, দক্ষিণ হুকুমতটোলা, ঈশ্বরটোলা ও কামালতিপুরের বাসিন্দারা। এই এলাকাগুলির ঘরবাড়ি ও রাস্তাঘাট এখন সম্পূর্ণ জলমগ্ন। প্রায় পাঁচশো পরিবারের মানুষ তীব্র সমস্যার মধ্যে রয়েছেন।

অন্যদিকে বন্যার কারণে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক সপ্তাহ আগেই গঙ্গার জল ঢুকে সব কিছু ভাসিয়ে দিয়েছে। অথচ এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও ত্রাণ বা সাহায্য আসেনি। খাদ্য, ওষুধ, শুকনো খাবার কোনও ব্যবস্থাই করা হয়নি বলে অভিযোগ। এই দুর্দশার ছবি সামনে আসতেই স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। পরিস্থিতি আরও খারাপ হলে বড়সড় বিপদের আশঙ্কা করছেন এলাকার মানুষ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories