Saturday, September 5, 2026
28 C
Kolkata

তামিলনাড়ুতে বাংলায় কথা বলায় আটক এক পরিযায়ী শ্রমিক

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলায় কথা বলার অভিযোগে আটকে পড়েছেন উত্তর ২৪ পরগনার এক পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে আটক হওয়া ব্যক্তির নাম রাজিব শেখ। তিনি বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের দাবি, গত পাঁচ বছর ধরে তিনি তামিলনাড়ুর পেরেমবালা এলাকায় শ্রমিকের কাজ করতেন। কিন্তু ২২ জুলাই হঠাৎ সেখানকার পুলিশ রাজিবসহ আরও কয়েকজনকে ধরে নিয়ে যায়।

প্রথম দিকে পরিবারের সঙ্গে রাজিবের ফোনে যোগাযোগ ছিল। কিন্তু এখন তা বন্ধ বলে জানা যায়। পুলিশ নাগরিকত্বের প্রমাণপত্র চায়, আর রাজিবের পরিবার সেই সব নথি ইতিমধ্যেই পাঠিয়েছে এমনটাই যানা গিয়েছে কিন্তু তবুও এখনও পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি। এই ঘটনার ন্যায্য তদন্ত ও রাজীবের দ্রুত মুক্তির দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও সাহায্য পাওয়া যায়নি

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories