Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফের দিল্লিতে নিহত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক ও তার পরিবার

দিল্লিতে ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়ে মুর্শিদাবাদের একই পরিবারের সাত জনের মৃত্যুর খবরে ছড়ায় চাঞ্চল্য। জানা গিয়েছে, নওদা থানার গঙ্গাধারী জোড়তলা গ্রামের রবিউল সেখ, তার মেয়ে রুকসোনা খাতুন, ভাইয়ের স্ত্রী রুবিনা বিবি ও তার মেয়ে হাসিনা খাতুন কয়েক মাস আগে কাজের সন্ধানে দিল্লি গিয়েছিলেন তারা। শনিবার সকালে হঠাৎ তাদের ভাড়া বাড়ির দেওয়াল ভেঙে পড়ে এবং সাতজন  ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহগুলি সোমবার গ্রামে ফিরলে আত্মীয়-প্রতিবেশীসহ কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা। নওদা ব্লকের বিডিও দেবাশীষ সরকার, পঞ্চায়েত সভাপতি সহিদুল ইসলাম মণ্ডল ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের সহযোগিতায় দিল্লি থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামে আনা সম্ভব হয় বলে জানা গিয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories