Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

উড়িষ্যায় এক মাসে চারটি কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার! প্রশাসনের কাছে জবাবদিহি চাইছে সাধারণ মানুষ

ওড়িশায় একের পর এক কিশোরী ও তরুণীর দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে আতঙ্কের আবহ সৃষ্টি হয়েছে। মাত্র এক মাসের মধ্যে ওড়িশায় চারটে ঘটনা, নারী নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
বারগড় জেলার ১৩ বছরের এক স্কুলছাত্রী নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে নেয়। গুরুতর ভাবে পুড়ে মারা যায়। পরিবার সূত্রে খবর মেয়েটি মামার বাড়িতে রাখি উৎসবে গিয়েছিল। সোমবার সকালে সে বাড়ির পাশের মাঠে গিয়ে গায়ে আগুন দেয়। স্থানীয়রা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। কিশোরীর এমন নির্মমভাবে আত্মহত্যা করার কারণ কি তা এখনও খুঁজে বের করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বিরোধী দলগুলি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে। বিজেডি নেতা নবীন পট্টনায়ক সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, “আর কত মেয়ের মৃত্যু দেখতে হবে? মহিলাদের প্রতি সরকারের অবজ্ঞা চরম পর্যায়ে পৌঁছেছে।” এর আগে গত মাসে ওড়িশায় একইভাবে তিন তরুণীর মৃত্যু হয়। ২০ জুলাই পুরীতে ১৫ বছরের এক কিশোরীকে অজ্ঞাত লোকেরা অপহরণ করে পেট্রল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। কিশোরীটি পরে হাসপাতালে মারা যায়। ১২ জুলাই বলেশ্বরের এক কলেজছাত্রী যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করে। নারী নিরাপত্তা নিয়ে ক্রমাগত এমন ঘটনায় উদ্বিগ্ন ওড়িশাবাসী। প্রশাসনের কাছে জবাবদিহি চাইছে সাধারণ মানুষ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories