Saturday, September 5, 2026
30 C
Kolkata

বারুইপুরে এক মুসলিম ব্যক্তির উপর বজরং দলের নৃশংস হামলার প্রতিবাদে বঙ্গীয় ইমাম পরিষদ

বারুইপুরে সম্প্রতি ঘটে যাওয়া এক নৃশংস হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মগরহাটের বাসিন্দা করিম মোল্লা নামক এক ব্যক্তি বজরং দল ও তথাকথিত হিন্দুত্ববাদীদের হাতে গুরুতরভাবে আহত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বঙ্গীয় ইমাম পরিষদের একটি প্রতিনিধি দল বারুইপুরের এসপি রূপান্তর সেনগুপ্তের সঙ্গে দেখা করেন। রাজ্য সম্পাদক হাফেজ রইস উদ্দিন পুরকাইতের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে আক্রান্ত করিম ও রহিম মোল্লার বাড়ি পরিদর্শন করেন। পরে তারা পুলিশের কাছে মৌখিকভাবে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। ইমাম পরিষদের দাবি, এই ধরনের হামলা সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াচ্ছে। প্রতিনিধি দলের পক্ষ থেকে করিম ও রহিম মোল্লার পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, পর্যাপ্ত নিরাপত্তা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। এই প্রতিনিধি দলে আরও ছিলেন সমাজসেবী আবদুর রহমান মোল্লা, হাফেজ তৈয়েবুল ইসলাম, মাওলানা শামসুল আলম, মাওলানা আবদুর রউফ, মাওলানা আজহার, হাফেজ মুহিত ও আবুল কালাম আজাদ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories