Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তর হাওড়ায় ভোটার তালিকা নিয়ে বিতর্ক, মৃতদের নাম এখনও ভোটার তালিকায়

হাওড়া, ১৮ আগস্ট: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই প্রশ্ন উঠছে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে। উত্তর হাওড়ার ১৩ নম্বর ওয়ার্ডের একাধিক বুথে দেখা গেছে, বহু বছর আগে যারা মারা গেছেন, তাদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২১৮ নম্বর বুথে অন্তত ৪৫ জন মৃত ব্যক্তির নাম রয়েছে। সালকিয়ার কিংস রোড ও পিতাম্বর বন্দ্যোপাধ্যায় লেন এলাকার বাসিন্দা সংগ্রাম সিং, যিনি ২০ বছর আগে মারা গেছেন, তার নাম এখনও তালিকায় রয়েছে। একইভাবে, ব্রজভূষণ সিং, বিদ্যাদেবী চৌধুরী ও তার স্বামী শ্রীধরনারায়ণ চৌধুরীর নামও আছে তালিকায়, যদিও তারা অনেক আগেই প্রয়াত হয়েছেন।

পরিবারের লোকজন বলছেন, তারা জেলা নির্বাচন দপ্তরে বারবার জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি। তাদের ভয়, এই মৃতদের নামে অন্য কেউ ভোট দিয়ে দিতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিধায়ক গৌতম চৌধুরী জানান, তাদের পক্ষ থেকেও মৃতদের তালিকা কমিশনে পাঠানো হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories