Saturday, September 5, 2026
30 C
Kolkata

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে আহত অন্তত ২৯ জন, আশঙ্কাজনক অবস্থায় ২

রবিবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৯ জন মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভূমিকম্পের পর কমপক্ষে ১৫ বার আফটারশক অনুভূত হয়। তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো সুনামির আশঙ্কা নেই, তাই সুনামি সতর্কতা জারি করা হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। যদিও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৫.৭। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল, সুলাওয়েসি প্রদেশের পোসো জেলার উত্তর দিকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে ছিল বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের কারণে সেখানকার একটি গির্জা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখনো পর্যন্ত পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যায়নি। তবে তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য উদ্ধারকার্য শুরু হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories