Saturday, September 5, 2026
30 C
Kolkata

আকস্মিক বজ্রপাতে আহত মা ও তার সদ্যোজাত কন্যা, আতঙ্কের রেশ কাটছে না আঁকিপুর গ্রামে

রবিবার সন্ধ্যায় ভয়াবহ বজ্রপাতে চেপে উঠলো বসিরহাট দু নম্বর ব্লকের চাঁপাপুকুর অঞ্চলের আঁকিপুর গ্রাম। হঠাৎ ভয়াবহ বজ্রপাতে গ্রামের বাসিন্দা আমেদ আলির বাড়ির ছাদে সহ আরও দশ জায়গায় ফাটল ধরে, বাড়ির ফ্যান, লাইট, ও বিদ্যুৎ মিটারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের ফুলকি ছড়িয়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। ওই সময় বাড়ির ভিতরে উপস্থিত মা এবং সদ্যোজাত কন্যা আহত হয়। এমন ঘটনা ঘটার পর মুহূর্তে ছুটে আসে গ্রামবাসীরা। ঘটনাস্থল থেকে মা ও শিশুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। স্থানীয় বাসিন্দাদের দাবি গ্রামে এর আগে কখনো এমন ভাবে বজ্রপাত হয়নি। আকস্মিক বজ্রপাতে রীতিমতো আতঙ্কিত আঁকিপুরের গ্রামবাসীরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories