Saturday, September 5, 2026
28 C
Kolkata

“কেন সংখ্যালঘুদের বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতন করা হচ্ছে?” হরিয়ানা সরকারের কাছে জবাব চাইলো পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট

বিজেপির ডবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্যগুলিতে চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছে সংখ্যালঘু মানুষেরা। বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে সংখ্যালঘু নিরাপরাধ মানুষদের। ভারতীয় হওয়ার প্রামাণ্য নথিপত্র থাকা সত্ত্বেও ভারত সরকার বলপূর্বক, বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

বাঙালি সংখ্যালঘু নিপীড়ন সংক্রান্ত বিষয় নিয়ে বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে দায়ের হয়েছিল একটি মামলা। এই মামলায় এবার হরিয়ানা সরকারের কাছে জবাব তলপ করল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। চলতি বছরে হরিয়ানা রাজ্যে একাধিক পরিচয় শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করার অভিযোগ সামনে উঠে এসেছে। এখানেই শেষ নয়, এই মানুষগুলিকে অস্বাস্থ্যকর পরিবেশে আটক করে রাখা হয়। সরকারের এমন স্বৈরাচারী আচরণে অসম্ভব মানসিক নিপীড়নের শিকার হতে হয় সংখ্যালঘু পরিযায় শ্রমিকদের। এই প্রসঙ্গে হাইকোর্ট, হরিয়ানা সরকারের কাছে স্পষ্ট প্রশ্ন রাখল, “বাংলাদেশী তকমা দিয়ে নির্যাতন কেন?” শুধু তাই নয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের পক্ষ থেকে আরও জানতে চাওয়া হয়, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের সঠিকভাবে চিহ্নিত করার জন্য হরিয়ানা সরকারের কাছে নির্দিষ্ট কোন পদ্ধতি (এসওপি) আছে কিনা?

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories