Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ভারত-পাকিস্তান সিরিজ আর হচ্ছে না, জানালো ভারতের ক্রীড়া মন্ত্রক

ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হচ্ছে না তা স্পষ্ট জানিয়ে দিল ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ২০০৮ সালের মুম্বই হামলার পর থেকে দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ হয়নি। শেষবার ওয়ানডে ও টি-২০ সিরিজ হয়েছিল ২০১৩ সালে। এরপর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক খারাপ হতে থাকায় ক্রিকেটও তার প্রভাব পড়ে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক জানায়, ভারত আর পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের দ্বিপাক্ষিক সিরিজ করবে না। পাকিস্তান দল ভারতে এসে খেলতে পারবে না, আবার ভারতীয় দলও পাকিস্তানে যাবে না। তবে আইসিসি আয়োজিত বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে পাকিস্তান খেলতে এলে তাদের ভিসা দেওয়া হবে।

এশিয়া কাপ নিয়ে ক্রীড়া মন্ত্রক বলেছে, এই টুর্নামেন্ট আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, তাই তারা যদি কোনও নিরপেক্ষ দেশে ভারত-পাকিস্তান ম্যাচ রাখে, তাহলে সেখানে খেলতে আপত্তি নেই। সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেন। এই পরিস্থিতিতে পাকিস্তানও সিদ্ধান্ত নেয়, তারা ভারতের মাটিতে হকি এশিয়া কাপে খেলবে না। তাদের বদলে টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে, ভবিষ্যতে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories