Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মালদার যুবকের মর্মান্তিক মৃত্যু, কফিনে ফিরল নিথর দেহ

গুজরাটে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে প্রাণ হারালেন মালদার এক তরুণ পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে মৃতের নাম নেয়ামত তুরা, বয়স মাত্র ২০ বছর। মালদা জেলার রতুয়া ১ নম্বর ব্লকের সামসী গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের বাসিন্দা ছিল তিনি। জানা গেছে, পরিবারে আর্থিক অনটন মেটাতে মাস খানেক আগে গুজরাটে পাড়ি দিয়েছিলেন নেয়ামত। সেখানে একটি নির্মাণস্থলে শ্রমিকের কাজ করছিলেন তিনি। গত সোমবার কাজ শেষে ডাম্পারে করে বাসায় ফেরার সময় দুর্ঘটনায় ডাম্পার উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নেয়ামতের। বৃহস্পতিবার বিকেলে অ্যাম্বুলেন্সে করে তার কফিনবন্দী দেহ গ্রামে পৌঁছায়। দেহ আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, নেয়ামত জীবিত অবস্থায় অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। নেয়ামতের ইচ্ছাকে শ্রদ্ধা জানিয়ে, মৃত্যুর পর তার অঙ্গদান করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। তরুণ বয়সেই পরিজনদের ছেড়ে চলে যাওয়ায় ভেঙে পড়েছে গোটা পরিবার।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories