Saturday, September 5, 2026
30 C
Kolkata

দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে দেওয়া অনুদানের যথার্থ হিসেবে দিতে কড়া নির্দেশ, কলকাতা হাইকোর্টের

দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় পদক্ষেপের পথে আদালত। পুজোর অনুদান পেয়ে অনেক ক্লাব এখনও পর্যন্ত কোনও হিসেব দেয়নি, এমন অভিযোগ উঠতেই হাই কোর্ট কড়া নির্দেশ দিল রাজ্য সরকারকে। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ রাজ্যকে ৪৮ ঘণ্টার মধ্যে হলফনামা জমা দিতে বলেছে। সেই হলফনামায় জানাতে হবে, গত বছর পর্যন্ত কতগুলো ক্লাব অনুদানের হিসেব দিয়েছে, আর কারা দেয়নি। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা অনুদান নিয়ে হিসেব দিচ্ছে না, তাদের ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিতে হবে। এমনকি প্রয়োজনে সেই ক্লাবগুলোর অনুদান বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে।

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (এজি) দাবি করেন, অনুদান দেওয়া নিয়ে কোর্ট কখনও আপত্তি করেনি। তাই এই মামলার শুনানি পুজোর পরে হোক কিন্তু বিচারপতি পাল তা মানেননি।

আগের নির্দেশ অনুযায়ী, ক্লাবগুলোকে হিসেব দিতে বলা হয়েছিল। কিন্তু তা সঠিকভাবে মানা হয়নি বলেই মামলায় অভিযোগ উঠেছে। তাই এবার রাজ্যকে জানাতে হবে যেসব ক্লাব হিসেব দেয়নি, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে বুধবার। আদালতের এই নির্দেশে পুজোর আগে চাপে পড়েছে রাজ্য প্রশাসন ও বিভিন্ন ক্লাব।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories