Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

হায়দ্রাবাদে স্ত্রীকে খুন করে টুকরো টুকরো করে নদীতে ফেলল স্বামী

মাত্র দুই মাস আগে বিয়ে। তার মধ্যেই এক ভয়ঙ্কর ও নৃশংস ঘটনায় স্ত্রীকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে নদীতে ফেলে দিল তার স্বামী। এই মর্মস্পর্শী ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। ঘটনাটি হায়দ্রাবাদের মেডিপল্লি এলাকার। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সামালা মাহেন্দার রেড্ডি, বয়স ২৭। মাহেন্দার একটি অ্যাপ-ভিত্তিক বাইক কোম্পানিতে রাইডার হিসেবে কাজ করত। তার স্ত্রী বি স্বাথির বয়স ছিল মাত্র ২১ বছর।  

পুলিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ মাহেন্দার তার স্ত্রী স্বাথিকে হত্যা করে। এরপর নৃশংসভাবে তার দেহ কেটে টুকরো টুকরো করে। কাটা মাথা, হাত ও পা সে মুসি নদীতে ফেলে দেয়। দেহের বাকি অংশগুলো মাহেন্দার একটি ট্রাঙ্কে ভরে নিজের বাড়িতেই রেখে দেয়। হত্যার পর মাহেন্দার  নিজের বোনকে ফোন করে বলে যে তার স্ত্রী নিখোঁজ হয়েছে। কিন্তু তার এই আচরণে বোনের সন্দেহ হয় এবং তিনি মাহেন্দারকে নিয়ে থানায় গিয়ে একটি এফআইআর করান। থানাতেও মাহেন্দার একই গল্প বলে যে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পুলিসের কঠোর জেরার মুখে শেষ পর্যন্ত সে ভেঙে পড়ে এবং সত্যি কথা স্বীকার করে নেয়।পুলিস তার বাড়ি থেকে দেহের বাকি অংশগুলো উদ্ধার করেছে। ডিএনএ পরীক্ষার জন্য সেই অংশগুলো পাঠানো হয়েছে। নদীতে তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত দেহের বাকি টুকরোগুলো পাওয়া যায়নি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories