Saturday, September 5, 2026
28 C
Kolkata

গাজায় গণহত্যার বিরুদ্ধে অস্ট্রেলিয়াজুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদ, উঠল যুদ্ধবিরতির দাবি

গাজায় চলমান ইসরায়েলি হামলা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে রাস্তায় নেমে এলেন হাজার হাজার মানুষ। ‘প্রো-প্যালেস্টাইন ডে অব অ্যাকশন’ নামে আয়োজিত এই আন্দোলন এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে বলে জানা যায়।

সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও হোবার্ট সহ ৪০টিরও বেশি শহরে এই কর্মসূচি হয়। আয়োজকদের মতে, দেশজুড়ে প্রায় ৩.৫ লক্ষ মানুষ অংশ নিয়েছে। শুধু সিডনি ও মেলবোর্নেই প্রতিবাদে হাজির হয় ১ লক্ষ করে মানুষ।ব্রিসবেনেও প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হয়।

বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিন পতাকা নিয়ে নেমে আসেন। স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাস্তাঘাট। তাদের প্রধান দাবি ছিল, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা, এবং শিশু ও সাধারণ মানুষের উপর হামলার আন্তর্জাতিক তদন্ত। গ্রিনস দলের নেতা অ্যাডাম ব্যান্ট অস্ট্রেলিয়া সরকারকে আহ্বান জানান যেন তারা ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories