Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে দলিত ইঞ্জিনিয়ারের উপর হামলা, অভিযুক্ত বিজেপি কর্মী গ্রেপ্তার

উত্তরপ্রদেশের বালিয়ায় ফের দলিত নির্যাতনের ঘটনা সামনে এসেছে। এবার বিদ্যুৎ দপ্তরের এক দলিত ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত একজন বিজেপি কর্মী, নাম মুন্না বাহাদুর। ঘটনাটি ঘটেছে বিদ্যুৎ দপ্তরের অফিসে, যেখানে ইঞ্জিনিয়ার লাল সিং তার কাজ করছিলেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ছড়ায় উত্তেজনা। ভিডিওতে দেখা যায়, মুন্না বাহাদুর ২০-২৫ জন লোক নিয়ে অফিসে ঢুকে লাল সিংকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে এবং জুতো খুলে মারতে শুরু করে। লাল সিং জানান, তিনি বারবার জানতে চেয়েছেন যে তিনি কী ভুল করেছেন কিন্তু কেউ কোনও উত্তর দেয়নি। উলটে তাকে বেধড়ক মারধর করা হয় বলে জানায় লাল সিং।

লাল সিং আরও অভিযোগ করেন, অভিযুক্তদের সঙ্গে থাকা লোকেরা অফিসের জরুরি নথিও নষ্ট করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে উত্তরপ্রদেশ রাজ্য বিদ্যুৎ পরিষদ। তারা শুধু মুন্না বাহাদুর নয়, তার সঙ্গীদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। অন্যদিকে, মুন্না বাহাদুরও পাল্টা অভিযোগ করেছেন লাল সিংয়ের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, ইঞ্জিনিয়ার তাকে গালিগালাজ ও হুমকি দিয়েছেন। তবে পুলিশ ঘটনার ভিত্তিতে প্রথমেই বিজেপি নেতা মুন্না বাহাদুরকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বরেও এমন ঘটনা ঘটেছিল, যেখানে একজন সরকারি আধিকারিককে অফিস থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল। এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক নিরাপত্তা নিয়ে নানান মহলে উঠছে প্রশ্ন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories