Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

উত্তরপ্রদেশের পুরনো কবরস্থানের নামে জলকর বিল! তীব্র প্রশাসনিক গাফিলতির অভিযোগ

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এক অদ্ভুত প্রশাসনিক নির্দেশকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। শহরের হাতিথান এলাকায় একটি বহু বছরের পুরনো কবরস্থানের নামে জারি হয়েছে জলকর বিল। কবরস্থানের নামে পাঠানো হয়েছে ১,১২৯ টাকার একটি বিল, যেখানে উল্লেখ করা হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিল মিটিয়ে দিলে মিলবে ১০ শতাংশ ছাড়। এই ঘটনা প্রকাশ্যে আনেন কংগ্রেস নেতা তাসনিম খান। তিনি বিলের একটি কপি সামাজিক মাধ্যমে শেয়ার করে নগর নিগমের ওপর চরম গাফিলতির অভিযোগ আনেন। তার দাবি, ধর্মীয় স্থান, বিশেষ করে কবরস্থান কখনোই গৃহকর বা জলকের আওতায় পড়তে পারে না অথচ এই নিয়ম ভেঙেই বিল পাঠানো হয়েছে।

এই ঘটনা সামনে আসতেই যোগী সরকারের প্রশাসন ইতিমধ্যে নড়েচড়ে বসে। নগর নিগমের প্রধান কর নির্ধারণ আধিকারিক বিপিন কুলদীপ সিং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এই ঘটনার পর শহরের সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহল দু’পক্ষেই ক্ষোভ দেখা গেছে। অনেকে বলছেন, প্রশাসনিক দায়িত্বে এত বড় গাফিলতি শুধু অযোগ্যতা নয়, ধর্মীয় ভাবাবেগকেও আঘাত করতে পারে।

Hot this week

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Topics

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Related Articles

Popular Categories