Saturday, September 5, 2026
28 C
Kolkata

সামশেরগঞ্জ ও সুতি থানার অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই যুবক

মুর্শিদাবাদের সুতি ও সামশেরগঞ্জ থানার পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। প্রথম ঘটনাটি ঘটেছে সুতি থানার ডিহিগ্রাম এলাকায়। রবিবার রাতে সেখানে অভিযান চালায় সুতি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় হানা দেয়। সেখান থেকেই ধরা পড়ে আবু তাহের নামক এক যুবক। জানা যায়, তার বাড়ি সুতি থানার নুরপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, তাহেরের কাছ থেকে একটি ৯ এমএম এবং একটি ৭.৬ এমএম অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পুলিশ আবু তাহেরকে গ্রেপ্তার করে। সোমবার তাকে জঙ্গিপুর আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, কতদিন ধরে সে এই আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছে সুতি থানার পুলিশ।

অন্যদিকে, সামশেরগঞ্জ থানা এলাকা থেকেও আরেক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও তার নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে পুলিশ জানিয়েছে, ওই যুবকের কাছ থেকেও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পরপর দুই জায়গায় আগ্নেয়াস্ত্র-সহ যুবকদের ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories