Saturday, September 5, 2026
30 C
Kolkata

“আজকের পর ক্রাইম হলে, দায় আমার!” বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের প্রতিবাদে মদনের হুঁশিয়ারি

বেলঘরিয়ার নন্দন নগরে এক শিক্ষকের ওপর হামলার ঘটনায় গোটা এলাকা উত্তাল হয়ে উঠেছে। শনিবার সকালে নেতাজিপল্লিতে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন আঁকার শিক্ষক নিরুপম পাল। স্থানীয় দুষ্কৃতীরা তাকে ঘুষি, লাথি, চুলের মুঠি ধরে মারধর করে বলে অভিযোগ।

পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়েছে এলাকায়। রবিবার ঘটনার প্রতিবাদে মিছিল করে বিজেপি। সোমবার পথে নামে তৃণমূলও। বিধায়ক মদন মিত্র বেলঘরিয়া নন্দন নগরে মিছিল করেন। তিনি বলেন, “আজ থেকে এখানকার নিরাপত্তার গ্যারান্টি আমি দিচ্ছি।”

তিনি আরও জানান, তার বিধায়ক তহবিল থেকে পুরো নন্দন নগরে সিসিটিভি বসানো হবে। পাশাপাশি এলাকার মানুষকে পরামর্শ দেন সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানান।
পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত তরুণী-সহ চার জনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ধৃত তরুণী জেরায় জানিয়েছে, প্রথমে শিক্ষকই নাকি তাকে কটূক্তি করেছিলেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories