Saturday, September 5, 2026
30 C
Kolkata

ইউজিসি-র খসড়া সিলেবাসে আরএসএসের প্রভাব! হিন্দু রাষ্ট্র গড়তে কি এক ধাপ এগুলো বিজেপি?

হিন্দু রাষ্ট্র গড়ে তোলার উদ্দেশ্যে কি আরও একধাপ এগিয়ে যেতে চলেছে ভারতীয় জনতা পার্টি ও আরএসএস? ইউজিসি এর খসড়া সিলেবাসকে দেখে এমনটাই মনে করছে নানান স্তরের মানুষ। মৃত্যু পরবর্তী অস্তিত্ব সম্বন্ধে বিস্তরে পড়ানো হবে পড়ুয়াদের। কেমিস্ট্রি পড়ানো হবে হিন্দু দর্শন অনুসারে। এমনই একটি খসড়া সিলেবাস প্রস্তুত করে ফেলল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন লার্নিং ‘আউটকাম বেসড কারিকুলাম ফ্রেমওয়ার্ক’। এই সিলেবাসে ন্যাশনাল এডুকেশন পলিসিকে মান্যতা দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। অ্যান্থোপন,জি, কেমিস্ট্রি, কমার্স ইকোনমিস, জিওগ্রাফি, হোম সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স-এর বিভিন্ন কারিকুলাম প্রকাশ করা হয়েছে।

অধ্যাপকদের একাংশ অভিযোগ করছে, কারিকুলাম একটিভিটি কমিটিতে যেসব সদস্য রয়েছে তারা প্রায় সকলেই আদর্শগতভাবে আরএসএস-এর মতাদর্শে দীক্ষিত। কাজেই আরএসএস মতাদর্শে দীক্ষিত অধ্যাপকরা তাদের নিজেদের লেখার বইয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। অধ্যাপকদের একাংশ এও দাবি করেছে, এই সমস্ত বিষয়বস্তু সিলেবাসে ঢুকিয়ে সাম্প্রদায়িক আস্ফালনকে আরো বেশি করে আস্কারা দেওয়ার সুপরিকল্পিত কৌশল এটা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories