Saturday, September 5, 2026
28 C
Kolkata

সুপ্রিম কোর্টে এনআইএ-র ধাক্কা! সেলিম খানের জামিন বহাল, জোরালো বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কর্নাটক হাইকোর্টের নির্দেশে সেলিম খানকে দেওয়া জামিন, অবশেষে বহাল রাখল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ জানায়, আল-হিন্দ নামক সংগঠন কোনও নিষিদ্ধ সংগঠন নয়। সেই সংগঠনের কোনও সভায় অংশ নেওয়া আইনত অপরাধ নয়। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, শুধু বই, লিফলেট থাকা বা কাউকে আশ্রয় দেওয়ার জন্য কাউকে ‘জেহাদি’ তকমা দিয়ে আটক করা যায় না। আদালত আরও বলে, ইউএপিএ আইন অনুযায়ী, আল-হিন্দ এখনও নিষিদ্ধ ঘোষণা হয়নি। তাই সেই সংগঠনের সভায় যাওয়া বা সদস্যপদ গ্রহণ করাও অপরাধ নয়। এই যুক্তিতেই সেলিম খানের জামিন বহাল রাখা হয়।

একই মামলায় থাকা আর এক অভিযুক্ত মুহাম্মদ জাইদকে প্রায় পাঁচ বছর ধরে বিচার ছাড়াই জেলে রাখা হয়েছে। এই বিষয়ে কড়া মত দেয় সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দেয়, দ্রুত শুনানি করতে হবে এবং আগামী দু’বছরের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। এই মামলায় মোট ১৮ জনকে ২০২০ সালে গ্রেফতার করা হয়েছিল বিদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, শুধুমাত্র ‘আল’ শব্দ থাকলেই কি কাউকে জঙ্গি বলা যায়? সুপ্রিম কোর্টের মত, কাউকে জোর করে সন্ত্রাসী তকমা দেওয়া যায় না। এনআইএ-র উদ্দেশ্য নিয়েও এবার প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories