Saturday, September 5, 2026
30 C
Kolkata

ইসরায়েলি শাসনব্যস্থাকে ‘বিশ্বের সবচেয়ে ঘৃণিত’ বললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের শাসনব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসনব্যবস্থা বলে মন্তব্য করেছেন। গত ২৬ আগস্ট সামাজিক মাধ্যম এক্স (পূর্বের টুইটার)-এ খামেনির অফিসিয়াল পেজ থেকে হিব্রু ভাষায় এই মন্তব্য করা হয়। জানা গিয়েছে, এই পোস্টে ইমাম রেজা (আ.)-এর শোক অনুষ্ঠানে খামেনির দেওয়া বক্তব্য থেকে একটি উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। হিব্রু ভাষায় পোস্ট করায় ধারণা করা হচ্ছে, খামেনি সরাসরি ইসরায়েলি জনগণ এবং প্রশাসনের উদ্দেশেই এই বার্তা দিয়েছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা রয়েছে। ইসরায়েলের গাজা আগ্রাসন ও ফিলিস্তিনি জনগণের ওপর হামলা নিয়ে ইরান বরাবরই কড়া সমালোচনা করে এসেছে। খামেনির এই মন্তব্য সেই অবস্থানকেই আরও একবার জোরালো করল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories