Saturday, September 5, 2026
30 C
Kolkata

মালদায় জমি ব্যবসায়ীকে অপহরণ, তিন দিন ধরে নিখোঁজ শেখ আদিল

মালদার মানিকচক থানার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মীরাগ্রাম এলাকায় জমি ব্যবসায়ী শেখ আদিলের অপহরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত তিন দিন ধরে তিনি নিখোঁজ বলে জানা যায়।
পরিবার সূত্রে জানা গেছে, ২৩ আগস্ট সন্ধ্যায় বাইক নিয়ে বাড়ি থেকে বের হন শেখ আদিল। তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন, ২৪ আগস্ট মানিকচক থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর ২৫ তারিখে পরিবারের পক্ষ থেকে জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের বিবাদকে কেন্দ্র করে অপহরণের অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় দুই ব্যক্তি শেখ আদিলকে অপহরণ করেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার সকালে মীরদাদপুর গ্রাম পঞ্চায়েতের একটি আমবাগানে শেখ আদিলের বাইকটি উদ্ধার করে। বাইকটি তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পড়ে ছিল বলে জানা যায়। তবে এখনও পর্যন্ত আদিলের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories