Saturday, September 5, 2026
30 C
Kolkata

স্মার্ট ডাস্টবিন বানিয়ে দেশজুড়ে নজর কাড়ল সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার দুই ছাত্র

সেন্ট্রাল কলকাতার সায়েন্স অ্যান্ড কালচার অর্গানাইজেশন ফর ইউথ আয়োজিত ২৮তম ন্যাশনাল সায়েন্স এক্সহিবিশন ২০২৫ অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনার সল্টলেক সেন্ট্রাল পার্কে। ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত তিন দিন ধরে চলা এই বিজ্ঞান প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২৯টি স্কুল অংশ নেয়।

এই প্রদর্শনীতে দ্বিতীয় স্থান অধিকার করে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় উত্তর চক্রের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। তারা প্রদর্শন করেন একটি বিশেষ ‘স্মার্ট ডাস্টবিন’, যা ময়লা ফেলার পর নিজে থেকে লজেন্স দেয়। তারা দাবি করে শিশুদের পরিচ্ছন্নতা বিষয়ে উৎসাহিত করাই ছিল এই প্রজেক্টের মূল লক্ষ্য। এই মডেলটি তৈরি করে মাদ্রাসার দুই শিক্ষার্থী, আরিফ মেহবুব (দশম শ্রেণি) ও তারিক জামিল হোসেন (দ্বাদশ শ্রেণি)। আরিফের বাড়ি সাতুলিয়া গ্রামে, বর্তমানে বাবা আব্দুল মান্নানের সঙ্গে সেন্ট্রাল ক্যালকাটায় থাকেন। অন্যদিকে, তারিকের বাড়ি নারকেলবেড়িয়া গ্রামে। তার বাবা হাফিজুর হোসেন পেশায় কাঠ ও মাছের ব্যবসায়ী।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories