Saturday, September 5, 2026
30 C
Kolkata

মালদায় চার দিন ধরে নিখোঁজ তিন বছরের এক শিশু!

পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের পাঁচগ্রাম এলাকায় তিন বছরের এক শিশুর নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত সোমবার রাত থেকে শিশুটি নিখোঁজ, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। পরিবার থেকে শুরু করে গোটা গ্রাম উদ্বেগ আর শোকে ভেঙে পড়েছে এই ঘটনায়।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। মা কিছুদিন ধরে দুই সন্তানকে নিয়ে নিজের মায়ের বাড়িতে থাকছেন। ঘটনার দিন রাতের খাবার শেষে মা দুই সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। রাত প্রায় এগারোটা নাগাদ ঘুম ভেঙে তিনি দেখতে পান ছোট সন্তানটি পাশে নেই। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং রাতভর খোঁজাখুঁজি চালালেও শিশুটির কোনো হদিস মেলেনি।

এলাকাজুড়ে থাকা ধানক্ষেত, জঙ্গল, এমনকি আশপাশের গ্রামেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে কিন্তু চার দিন পেরিয়ে গেলেও শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় মালদা থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories