Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

ওড়িশার কেওঁঝরে কাদামাটির চাপা পড়ে বাংলার শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে উত্তেজনা

ওড়িশার কেওঁঝর জেলার হেসাবেড়া গ্রাম সংলগ্ন এলাকায় স্লারি পাইপলাইনের মাটি খোঁড়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব মেদিনীপুরের এক শ্রমিক। শুক্রবার দুপুরে ৪০ বছরের কার্তিক সমান্ত নামে ওই শ্রমিক কাজের সময় হঠাৎ মাটি ধসে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যের শ্রমিকরা ওই প্রকল্পে কাজ করছেন, তবে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কার্তিকবাবুর সহকর্মীরা ও গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে মৃতের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং স্থায়ী সাহায্যের দাবি জানিয়েছেন। প্রশাসন ও প্রকল্প কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ক্ষতিপূরণের বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। স্থানীয়দের মতে, শ্রমিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে প্রকল্প চালানো হলে ভবিষ্যতেও এ ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। এই মর্মান্তিক ঘটনায় শ্রমিক নিরাপত্তা ও ক্ষতিপূরণ ইস্যুতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories