Saturday, September 5, 2026
28 C
Kolkata

ওড়িশায় ফের বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, আটক করে খেতে দেওয়া হলো শুধু বিস্কুট!

২৬-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিনিয়ত বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা হেনস্থা শিকার হয়ে চলেছে। ভারতীয় হওয়ার প্রামাণ্য নথিপত্র থাকা সত্ত্বেও হয়রানির শিকার হতে হচ্ছে অসহায় বাংলা ভাষী মানুষদের। যা নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। ওড়িশার জাজপুর টাউনে আবারও বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। জানা গেছে, মেদিনীপুর ও মুর্শিদাবাদসহ মোট দশজন ফেরিওয়ালাকে স্থানীয় পুলিশ হঠাৎ করেই আটক করে নিয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার রাতে কাজ শেষে খাবার খেতে বসার সময় পুলিশ বাড়িতে হানা দেয় এবং কোনও কারণ না দেখিয়েই সবাইকে থানায় তুলে নিয়ে যায়। শ্রমিকরা জানান, তাঁরা প্রায় ১০ থেকে ১২ বছর ধরে ওড়িশায় নির্মাণ শ্রমিক ও ফেরিওয়ালার কাজ করছেন। জাজপুর টাউনের যে বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন, সেখানেই কয়েক দিন আগে পুলিশ এসে তাঁদের পরিচয়পত্র দেখেছিল। প্রয়োজনীয় সব কাগজপত্র দেখানোর পরেও অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণেই তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হয়। আটক অবস্থায় তাঁদের শারীরিক ও মানসিক চাপের মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেছেন শ্রমিকেরা। শুধু তাই নয় খাবারের নামে শুধু বিস্কুট দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।

এই ঘটনায় শ্রমিকদের পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। আটক শ্রমিকরা একটি ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁদের বক্তব্য, কোনও দোষ না থাকা সত্ত্বেও শুধুমাত্র ভাষা ও পরিচয়ের ভিত্তিতে অপমান করা হয়েছে। ঘটনা সামনে আসতেই পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ আটক শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের দাবি, অন্য রাজ্যে বাঙালি শ্রমিকদের অপমান ও হয়রানি এখন রোজকার ঘটনা, যা অত্যন্ত উদ্বেগজনক। শ্রমিকদের মুক্তির জন্য ইতিমধ্যেই আইনগত সহায়তা শুরু হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories