Saturday, September 5, 2026
30 C
Kolkata

অনলাইন বেটিং মামলায় ইডির নজরে টলিউড অভিনেতা অঙ্কুশ

অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার নিয়ে চলা তদন্তে এবার ইডির সমন পেলেন টলিউড তারকা অঙ্কুশ হাজরা। তদন্তকারী সংস্থার মতে, বিভিন্ন তারকাকে এই প্ল্যাটফর্মের প্রচারে যুক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই তালিকাতেই উঠে এসেছে অঙ্কুশের নাম। সূত্র জানাচ্ছে, নির্দিষ্ট দিনে তাঁকে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে। যদিও এই বিষয়ে অভিনেতার কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কয়েক মাস ধরে এই একই মামলায় দক্ষিণী তারকা রানা ডগ্গুবতি, বিজয় দেবেরাকোন্ডা ও কপিল শর্মার মতো নামজাদা সেলেবদেরও সমন পাঠিয়েছে ইডি। এমন পরিস্থিতিতে পুজোর আগে নতুন ছবি রক্তবীজ ২–এর প্রচারে ব্যস্ত অঙ্কুশকে কেন্দ্র করে হঠাৎ এই তলব টলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলা ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে। পাশাপাশি রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স এর বিচারকের আসনেও তাঁর উপস্থিতি রয়েছে। অভিনয়ের ব্যস্ততার মাঝেই হঠাৎ এই আইনি ডাকে নতুন প্রশ্নের জন্ম দিল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories