Saturday, September 5, 2026
30 C
Kolkata

যোগীশাসনে বন্ধ করা হলো মাদ্রাসা , ভবিষ্যৎ অন্ধকার ৩৯ জন মুসলিম ছাত্রীর

যোগিরাজ্যে উত্তরপ্রদেশের বারাণসী জেলার বালিয়া এলাকায় জামিয়া আলিমা সাদিয়া নামক একটি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে প্রশাসন। এই মাদ্রাসায় ৩৯ জন মুসলিম ছাত্রী পড়াশোনা করত বলে জানা গিয়েছে। এমনকি হোস্টেলের সুবিধাও ছিল এই মাদ্রাসাটিতে যা দরিদ্র পরিবারের মেয়েদের জন্য ছিল বড় ভরসা । উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, মাদ্রাসাটির কাগজপত্র অবৈধ এবং তল্লাশির সময় মাদ্রাসার পরিচালক গোলাম মইনুদ্দিন প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেননি। তাই কোনো রকম আগাম নোটিশ ছাড়াই জেলা সংখ্যালঘু কল্যাণ বিভাগের নির্দেশে পুলিশ ও কর্মকর্তারা মাদ্রাসাটি বন্ধ করে দেন।

এই ঘটনার পর স্থানীয় মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, কার্যত মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানকে নিশানা করা হচ্ছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের মেয়েরা আর কোথায় পড়বে? সরকারি স্কুল অনেক দূরে, আর বেসরকারি স্কুলে পাঠানো আমাদের পক্ষে সম্ভব নয়।” আরও অভিযোগ উঠেছে, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কাগজপত্র ছাড়া চলছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবং এতে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে মনে করছেন। মাদ্রাসার ছাত্রীদের পরিবার সূত্রে জানা গিয়েছে, এই মাদ্রাসাটি বন্ধ হওয়ার পর তাদের মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকেই মনে করছেন , এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ঘটনা নয়, বরং মুসলিম সমাজের ধর্মীয় ও শিক্ষাগত অধিকারকে দমন করার চেষ্টা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories