Saturday, September 5, 2026
28 C
Kolkata

অবশেষে প্রকাশ এসএসসি-র অযোগ্য শিক্ষকদের তালিকা, নাম জড়াল মালদার তৃণমূল নেতার

অবশেষে প্রকাশ হলো অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা। এই তালিকা প্রকাশের পরই মালদা জেলায় শুরু হয়েছে তীব্র চর্চা ও রাজনৈতিক শোরগোল। জানা গিয়েছে , এই তালিকায় নাম উঠেছে এক তৃণমূল নেতার, যিনি মালদা জেলা পরিষদের সদস্যা ও তৃণমূল নেত্রী সারিকা খাতুনের স্বামী শামসুদ্দিন আহমেদ। অভিযোগ, তিনি দলের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছিলেন। এই ঘটনায় তৃণমূলের অস্বস্তি বাড়লেও, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু জানান, “এটি পুরোপুরি আদালতের রায় অনুযায়ী রাজ্য সরকার তালিকা প্রকাশ করেছে। এতে দলের কোনো সম্পর্ক নেই।”

তবে রাজনৈতিক মহলে বিতর্ক আরও বেড়েছে, কারণ শামসুদ্দিন আহমেদকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এবং দলীয় কর্মসূচিতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পাশে একাধিকবার দেখা গেছে। এই বিষয়টি নিয়ে শামসুদ্দিন আহমেদ বা তার স্ত্রী সারিকা খাতুন কেউই কোনো মন্তব্য করতে চাননি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories