Saturday, September 5, 2026
30 C
Kolkata

অসমের ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন মুর্শিদাবাদের তিন শ্রমিক

অবশেষে অসমের নগাঁও জেলার ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, তাদের নাম নজরুল ইসলাম, সানাউর মল্লিক ও জাহির শেখ। তারা অনেক দিন ধরে অসমে ফেরির ব্যবসা করে সংসার চালাচ্ছিলেন।

গত ২২ আগস্ট হাইবোরগাঁও এলাকায় তারা ফেরি করতে গেলে স্থানীয় কিছু লোক তাদের বাংলায় কথা বলতে শুনে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায় বলে জানা গিয়েছে। যদিও তিনজনেই ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ড দেখিয়েছিলেন, তবুও পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে ডিটেনশন ক্যাম্পে পাঠায়।

এই খবর ছড়িয়ে পড়তেই তাদের পরিবার ও গ্রামের লোকজনের ওপর নেমে আসে শোখের ছায়া।এরপর পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ বিষয়টি রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের কাছে পৌঁছে দেন। পশ্চিমবঙ্গ পুলিশ অসম পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং পরে পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের হস্তক্ষেপে তিনজনকেই মুক্ত করা সম্ভব হয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories