Saturday, September 5, 2026
28 C
Kolkata

শিক্ষক নিয়োগে দুর্নীতির কারণে কান ধরে উঠবস করলেন তৃণমূল নেতা

তমলুক পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি এক অভিনব কাণ্ড ঘটিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ালেন। তিনি কান ধরে উঠবস করে জনসাধারণের কাছে ক্ষমা চাইলেন, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন পার্থসারথি। তার অভিযোগ, এই দুর্নীতির মূল সূত্রপাত হয়েছিল ২০১৬ সালে, যখন শুভেন্দু অধিকারী তৃণমূলেই ছিলেন। তিনি দাবি করেন, শুভেন্দু অধিকারী তখন থেকেই নিয়োগে দুর্নীতির সঙ্গে জড়িত। কিন্তু আজ তৃণমূল নেতারা এই বিষয়ে নীরব, কেউ কিছু বলছেন না। তাদের এই নীরবতার কারণ পদ হারানোর ভয় বলে জানায় পার্থসারথি। এই নীরবতাকে দায়ী করে পার্থসারথি বলেন, “আমি তৃণমূলের একজন প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি।” সেইসঙ্গে তিনি দলের নেতাদের শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগও তোলেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories