Saturday, September 5, 2026
28 C
Kolkata

জাতীয় তালিকায় সেরা দশে যাদবপুর, খড়গপুর ও কলকাতার দুই কলেজ

ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক সম্প্রতি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করেছে। বুধবার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই তালিকা প্রকাশ করেন। এই তালিকায় পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইটি খড়গপুর একাধিক বিভাগে দেশের সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে রয়েছে।

এছাড়া, গোটা দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর নবম স্থানে আছে। আইআইটি খড়গপুর দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে। ইঞ্জিনিয়ারিং বিভাগের তালিকায় এটি রয়েছে পঞ্চম স্থানে। শুধু তাই নয়, আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে তৃতীয়, রিসার্চ বিভাগে পঞ্চম এবং ইনোভেশন বা নতুন আবিষ্কারের তালিকায় চতুর্থ স্থানে আছে এই প্রতিষ্ঠানটি। অন্যদিকে কলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ এবং সেন্ট জেভিয়ার্স কলেজ জায়গা করে নিয়েছে প্রথম দশে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories