Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

বনগাঁর ঐতিহ্যবাহী মসজিদে চুরি করতে এসে ধরা পড়ল যুবক!

বনগাঁয় এক ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদে চুরি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। জানা গিয়েছে দৃতের নাম রাজু দত্ত। শিমুলতলা এলাকার বাসিন্দা এই যুবক বৃহস্পতিবার বনগাঁ টাউন জামে মসজিদে চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ে। গত কয়েক দিনে একাধিকবার মসজিদে চুরির ঘটনা ঘটছিল। মসজিদের সিসিটিভি ফুটেজে এক ভদ্রবেশী যুবকের গতিবিধি ধরা পড়ে। ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর চুরির পর ফের ৪ সেপ্টেম্বর চুরি করতে আসে সেই যুবক। কিন্তু এবার এই যুবক কে হাতেনাতে ধরলো এলাকাবাসী।

ধরা পড়ার পর প্রথমে সে নিজের নাম বলে অমিত সাহা। এবং বাবার নাম জানায় শঙ্কর সাহা। তবে পরে পুলিশি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে নেয়, তার আসল নাম রাজু দত্ত। পুলিশ রাজুকে বনগাঁ থানায় নিয়ে যায় এবং শুক্রবার আদালতে পেশ করে। বনগাঁ আদালতের আইনজীবী আবু তাহের মণ্ডল জানান, রাজুর বিরুদ্ধে বিএনএস ৩০৫(এ) ধারায় মামলা হয়েছে। বিচারক তার জামিনের আবেদন খারিজ করে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

এদিকে, একই মসজিদে বারবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে সন্দেহ ও আতঙ্ক তৈরি হয়েছে। মসজিদ কমিটির সভাপতি আলী মোর্তজা শাহাজী জানান, অনেকেই দূর-দূরান্ত থেকে মসজিদে নামাজ পড়তে আসেন। সুযোগ নিয়ে ওই যুবক মসজিদে নামাজ পড়তে আসা ব্যক্তিদের জিনিসপত্র চুরি করত। এমনকী দান বাক্স খোলারও চেষ্টা করে। এই ঘটনার পর মসজিদ কমিটির পক্ষ থেকে ভবিষ্যতে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories