Saturday, September 5, 2026
30 C
Kolkata

পুরাতন মালদহের লজে বসত মধু চক্রের আসর: হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা, পুলিশের তদন্ত শুরু

দীর্ঘদিন ধরে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার একটি লজে অসামাজিক কার্যকলাপ চলছে বলে স্থানীয়দের মনে সন্দেহ ছিল। তারা তক্কে তক্কে ছিলেন কখন তারা হাতেনাতে ধরবেন। অবশেষে শনিবার দুপুরে সেই সুযোগ এল। লজের ভিতরে অশালীন অবস্থায় দুই যুবতী সহ এক যুবককে ধরে ফেললেন স্থানীয়রা। এরপর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, লোকজনের ভিড় জমে গেল। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।

স্থানীয়দের কথায়, লজটিতে অনেকদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। তারা বারবার সন্দেহ করলেও প্রমাণ হাতে পাননি। এবার হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ধৃত যুবক অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তাঁর কথায়, তিনি লজে রান্নার কাজ করতেন, মধু চক্রের সঙ্গে তাঁর কোনো যোগ নেই। কিন্তু স্থানীয়রা তা মানতে রাজি নন। তারা বলছেন।

পুলিশ এখন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে, লজটিতে আর কী কী চলছিল। স্থানীয়রা বলছেন, এই ধরনের আসর বন্ধ না হলে এলাকার পরিবেশ নষ্ট হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা এলাকা এখন বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে, মানুষের মধ্যে ক্ষোভও দেখা যাচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories