Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফিলিস্তিনি বন্দিদের খাবার দিতে হবে নিয়ম মেনে, রায় দিল ইসরায়েলের সুপ্রিম কোর্ট

গত ২৩ মাস ধরে ইসরাইল এবং হামাসের মধ্যে সংঘর্ষ চলছে। এর মধ্যে গাজা ও পশ্চিম তীর এলাকা থেকে বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি সেনারা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলো এই পরিস্থিতির সমালোচনা করেছে। কিন্তু নেতানিয়াহু সরকারের দাবি, তারা হামাসকে দমন করতে সমস্ত সীমা লংঘন করতে প্রস্তুত রয়েছে। 

ফিলিস্তিনি বন্দিদের খাবার না দেওয়ায় ক্ষুব্ধ ইসরাইলের সর্বোচ্চ আদালত। আদালত বলেছে, ফিলিস্তিনি বন্দিদের ঠিকভাবে খাবার না দেওয়া আইনত অপরাধ, সরকার আইনি দায়িত্ব লঙ্ঘন করছে। সুপ্রিম কোর্টের তিনজন বিচারক একমত হয়ে বলেন, ফিলিস্তিনি বন্দিদের প্রতিদিন তিন বেলা খাবার দেওয়া অবশ্যই নিশ্চিত করতে হবে। বন্দিরা অভিযোগ করেছে, জেলে জায়গা কম, সবাইকে গাদাগাদি করে রাখা হয়। তাদের ঠিকমতো খাবার দেওয়া হয় না, চিকিৎসাও পাওয়া যায় না। ফিলিস্তিনি বন্দিদের মানবিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বন্দিদের মৌলিক অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। বন্দীদের স্বাস্থ্যকর খাবার দেওয়া, চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা কেবল মানবিক কাজ নয়, আইনের অধীনে বাধ্যবাধকতা। বিশ্বের অনেক দেশের চোখ এখন ফিলিস্তিনি বন্দিদের দিকেই। সুপ্রিম কোর্টের এই রায় ইসরাইল সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories