Sunday, September 6, 2026
28 C
Kolkata

আজ ঢাকা ইউনিভার্সিটিতে ভোট!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ভোট। ছাত্রছাত্রীদের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ, পাশাপাশি রয়েছে উত্তেজনার আবহ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ৮টায়, যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।
বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ৮১০টি বুথ, যেখানে শিক্ষার্থীরা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার: ২০,৮৭৩ জন, ছাত্রী ভোটার: ১৮,৯০২ জন।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। বড় তিনটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা: সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন প্রার্থী (নারী: ৫ জন), সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন প্রার্থী (নারী: ১ জন), সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন প্রার্থী (নারী: ৪ জন)।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories