Saturday, September 5, 2026
28 C
Kolkata

৫ বছর জেলে কাটানোর পর গুলফিশা ফাতিমা এবার জামিনের জন্য আবেদন করলেন সুপ্রিম কোর্টে

দিল্লির উত্তর-পূর্ব এলাকায় ২০২০ সালের দাঙ্গার ষড়যন্ত্র মামলায় পাঁচ বছর ধরে ইউএপিএ আইনের অধীনে জেল হেফাজতে রয়েছেন গুলফিশা ফাতিমা। তিনি একজন ছাত্রী ও মানবাধিকার কর্মী বলে জানা গিয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক গুলফিশা এবার দিল্লি হাইকোর্টের জামিন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। গুলফিশা ছিলেন নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলনের সক্রিয় মুখ। তিনি জাফরাবাদ এলাকায় বিক্ষোভ সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই কারণে ২০২০ সালের ৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও প্রথম এফআইআরে তিনি জামিন পান, পরবর্তীতে আরেক মামলার কারণে তাকে জেলে রাখা হয়।

রাষ্ট্রসংঘের কয়েকজন বিশেষজ্ঞ ২০২০ সালের জুন মাসে গুলফিশা ও অন্যদের মুক্তির দাবি জানিয়ে বলেছিলেন, সরকারের নীতির বিরুদ্ধে মত প্রকাশ করলেই শাস্তি দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশের চার্জশিট অনুযায়ী, গুলফিশাসহ আরও কয়েকজন কে ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ঘটে যাওয়া দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত বলা হয়েছে। গুলফিশা ছাড়াও আরও নয়জন আন্দোলনকারী যেমন শারজিল ইমাম, উমর খালিদ, আতহার খান, খালিদ সাইফি প্রমুখ একই মামলায় কারাবন্দি আছেন। এদের সকলের জামিন হাইকোর্ট খারিজ করে দেয় বলে জানা গিয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories