Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদায় ধর্ষনের অভিযোগে বিজেপি নেতাকে ৩ মাসের জেল হেফাজত!

মালদার রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি নেতার ওপর ধর্ষনের অভিযোগ ওঠে বলে জানা যায়। এক অবিবাহিত মহিলাকে ধর্ষনের অপরাধের তিন মাসের কারাদণ্ড হয়েছে ১৮ নম্বর সংসদীয় এলাকার বিজেপি নেতা মহিতোষ ঘোষ ওরফে মিঠুর।

সূত্র মারফত জানা গিয়েছে, মহিতোষ ঘোষ একটি অবিবাহিত মহিলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং সেই মহিলাটির ওপর শারীরিক নির্যাতন চালিয়ে যায়। এমনকি গোপনে সেই দৃশ্য ভিডিও করেও রাখে এই বিজেপি নেতা। পরে মহিলাটির বিয়ে হয়ে যাওয়ায়, মহিতোষ সেই ভিডিও ফুটেজ ব্যবহার করে তাকে মানসিকভাবে নিপীড়ন করা শুরু করে।

জানা গিয়েছে, ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বিজেপি নেতা মহিতোষ মহিলাটিকে তিন দিন ধরে আটকে রেখে মারধর ও শারীরিক নির্যাতন চালায়। শেষ পর্যন্ত মহিলাটি সেখান থেকে কোনোমতে বেরিয়ে এসে পরিবারের সহায়তায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ মহিতোষ ঘোষকে গ্রেফতার করে এবং আদালতে মামলার শুনানি শেষে তাকে এই অপরাধের জন্য তিন মাসের জেল হেফাজতের সাজা শোনানো হয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories